Rahul Gandhi, ভোট চুরি নিয়ে সরব আমেরিকাতেও, সমালোচনা বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক :
আমেরিকায় গিয়েও দেশের ভোট চুরি, শিক্ষায় অব্যবস্থা, অর্থনৈতিক দুরবস্থা ইত্যাদি নিয়ে সরব হলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় তাঁর এই সব বক্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিজেপি।
বিদেশের মাটিতে লোকসভার বিরোধী নেতার এই সব মন্তব্যকে দেশবিরোধী বলে তোপ দেগেছে তারা।
কলম্বিয়া ও শিকাগো বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় অংশ নিতে দুদিনের সফরে আমেরিকা গেছেন রাহুল গান্ধী।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতের আর্থিক, গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন। জানান, অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছে ভারত। যা একান্তই বাস্তব। একে অস্বীকার করার কোন উপায় নেই। বেকার সমস্যাও বেড়েই চলেছে। সমস্যা শিক্ষা ক্ষেত্রেও।
আমেরিকায় ভোট চুরি নিয়েও সরব হয়েছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রায় চোদ্দ কোটি মানুষের নাম বাদ গেছিল। এরপরও কিভাবে ওই নির্বাচনকে বৈধ বলা যায় তিনি প্রশ্ন তোলেন।

বিদেশেও তাঁর দাবি, প্রমাণ নিয়েই এই সব বলছেন তিনি। এমনকি এই সব নিয়ে রাজনৈতিক অসন্তোষ বাড়লে সরকার হিংসার পথেও যেতে পারে বলে তাঁর আশঙ্কা।
আমেরিকায় রাহুল গান্ধীর এই সব কথায় রুষ্ট বিজেপি। দলের নেতা গৌরব ভাটিয়া, প্রদীপ ভান্ডারি প্রমুখ পৃথকভাবে তাঁকে দেশবিরোধী, স্বভাবগত অপরাধী, নৈরাজ্যবাদী ইত্যাদি তকমা দিয়ে তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*