Rahul Gandhi, ভোট চুরি হলেও ভোট বয়কট করবে না কংগ্রেস, আমেরিকায় ব্যাখ্যা দিলেন রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক: দেশে ২০১৪ সাল থেকে ভোট চুরি হলেও তাঁরা ভোট বয়কট করতে চান না।।আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে এর ব্যাখ্যা দিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। জানান,তাঁরা ভোট বয়কটের পথে গেলে দেশের গণতন্ত্রের যবনিকা পতন হবে। তাঁরা তা
চান না।। ভারতীয় গণতন্ত্র কে পবিত্র বলে অভিহিত করে বলেন, যতদিন না আমজনতা বুঝতে পারবেন, গোটা ব্যবস্থা টাই ধ্বংস হয়ে গেছে, ততদিন কংগ্রেস পরাজয় মেনে নিতে প্রস্তুত। ভোট চুরি র জন্য ই তাঁদের দল বারবার নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়ছে বলে ইঙ্গিত দেন তিনি।
নির্বাচনী কাঠামো কে তাঁরা ভাঙতে চান না বলে জানিয়ে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রে একটা সমস্যা তৈরি হয়েছে, তা ১০০, ২০০,৩০০ শতাংশ প্রমাণ ছাড়া তাঁর পক্ষে বলা কঠিন।
বিদেশে গিয়ে এইসব বলায় বিজেপি র জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি তাঁর বিরুদ্ধে বিষোদগার করে বলেন, এই সব বলে রাহুল গান্ধী আবার ও প্রমাণ করলেন, তিনি গণতন্ত্র কে ঘৃণা করেন, ভালবাসেন পরিবারতন্ত্র কেই।।
উল্লেখ্য, ভোট চুরি নিয়ে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলেছে কংগ্রেস, পৃথকভাবে ককরোচ জনতা পার্টি ও।
উৎসবের মরসুম শেষ হলেই ফের এই ইসুতে জোরদার আন্দোলনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*