Cyclone আকভান উপকূলের দিকে এগোচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক: ঘুর্ণিঝড় আকভান ক্রমেই উপকূলের দিকে এগোচ্ছে। শুক্রবার তা গোপালপুরের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা বলে আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ।
এর প্রভাবে এইদিন সকাল থেকেই পুরী সহ ওড়িশা য় প্রবল বৃষ্টি হচ্ছে। প্রশাসন লক্ষাধিক মানুষ কে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। নেওয়া হয়েছে ব্যাপক সতর্কতা মূলক ব্যবস্থা। বিপর্যয়, প্রাণহানি, ক্ষয় ক্ষতি এড়াতে যুদ্ধ কালীন জরুরি তৎপরতা য় কাজ হচ্ছে।
আকভানের প্রভাব পড়েছে পশ্চিম বঙ্গেও। শুক্রবার ও প্রশাসন বিশেষ ভাবে উপকূল এলাকায় ব্যাপক সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে।
মুখ্যমন্ত্রী র জেলা সফর ও স্থগিত রাখা হয়েছে। দুর্যোগের আশঙ্কায় পিছিয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো র বিসর্জনের শোভাযাত্রা ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*