- শুক্রবার ডিজে-সহ একাধিক মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ২৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না, জানাল আদালত।
- বিচারব্যবস্থা নিয়ে সাংসদের মন্তব্য বেদনাদায়ক, তবে তা সুরক্ষা কবচের না দেওয়ার কারণ হতে পারে না, বললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
- আজ গিরিশ পার্ক থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব।
- জনগণনার জেরে পিছিয়ে গেল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা, শুরু ২ মার্চ থেকে।
- আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বদের সঙ্গে জরুরি সাংগঠনিক বৈঠকে মিলিত হন পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত এআইসিসি ইনচার্জ প্রকাশ জোশী, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার-সহ নেতৃবৃন্দ।
- কংগ্রেসে ব্যাপক সাংগঠনিক রদবদল, পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ আবদুল খালেক এআইসিসির সম্পাদক হলেন।
- হুগলির উত্তরপাড়া স্টেশনে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন মা ও মেয়ে। মৃতদের নাম আভা ঝা (৪৮) এবং তাঁর মেয়ে প্রগতি (১৯)। আভা ঝার স্বামী মোহিত ঝা মুম্বইয়ের ফিল্ম ডিরেক্টর।
- নিয়ম মেনেই ডিলিমিটেশন, ভোট করতে চেয়ে সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভা, সোমবার হতে পারে শুনানি।
- উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিহত গ্যাংস্টার নাসিম দুরানি।
- সড়ক পথের যানজট ও খরচ কমাতে পোস্তার পণ্য যাবে রেলে, চক্ররেল ঘিরে মাস্টারপ্ল্যান রাজ্যের।
- আজ সকালে নির্ধারিত সময়ের কিছু আগেই ওড়িশা উপকূলে আছড়ে পড়ে আকভান। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৯০ কিমি।
- আকভানের প্রভাবে আগামী সোমবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি ঝোড়ো হাওয়া ও বৃষ্টি চলবে।

Be the first to comment