রোজদিন ডেস্ক :
মত্ত যুবকদের গোলমাল থামাতে গিয়ে খুন হলেন বিজেপি নেতা চন্দন মন্ডল (৪৫)। মর্মান্তিক এই ঘটনা মালদহের হবিবপুরের ঋষিপুরের। নিহত ব্যক্তি ঋষিপুরের মন্ডল সহ সভাপতি ছিলেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
সূত্রের খবর, কার্তিক পুজো উপলক্ষে ওখানে মেলা বসেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলছিল। গতকাল গভীর রাতে কোন ভাবে বিদ্যুৎ সংযোগ না থাকায় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে মারপিট শুরু করেন। তাঁরা সকলেই মত্ত ছিলেন বলে অভিযোগ। বিজেপি নেতা চন্দন মন্ডল গোলমাল থামাতে গেলে এক মত্ত যুবক তাঁকে প্রচন্ড মারলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলেও তিনি বাঁচেননি।
পুলিশ তাঁকে মারধর করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। বিজেপি এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দায়ী করেছে। নিহত চন্দন মন্ডলের স্ত্রী পূর্ণিমা মন্ডলের অভিযোগ, এবার তাঁর স্বামী কার্তিক পুজোর মেলার দায়িত্ব নেন। যা তৃণমূল সহ্য করতে পারেনি। এর জন্য তাঁকে প্রাণ দিতে হোল তিনি এর বিচার চান।
তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেন।
পুলিশ পুরো বিষয়ে তদন্ত করছে।

Be the first to comment