হাওড়া স্টেশনে তোলা শেষ ছবি! রক্সল এক্সপ্রেসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মা ও মেয়ের

Spread the love

রোজদিন ডেস্ক : 

উত্তরপাড়ায় রেল ট্র্যাক পার হতে গিয়ে রক্সল এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন মা ও মেয়ে। মৃতদের নাম আভা ঝা ওরফে আভা মোহিত ঝা (বয়স ৪৮-৪৯ বছর) এবং তাঁর মেয়ে প্রগতি (১৯)। জানা গিয়েছে, প্রগতি মুম্বাই থেকে আইন নিয়ে পড়াশোনা করছিলেন এবং তিনি জাতীয় স্তরের একজন খেলোয়াড় ছিলেন। পরিবার সূত্রে খবর, তাঁরা মুম্বাইয়ের বাসিন্দা। আভা ঝার স্বামী মোহিত কুমার ঝা মুম্বাইয়ের একজন ফিল্ম ডিরেক্টর। ছট উপলক্ষে তাঁরা ধানবাদে এসেছিলেন। সেখান থেকে উত্তরপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তাঁরা। আগামীকালই তাঁদের মুম্বাই ফেরার ফ্লাইট ছিল। রাত ১১টা নাগাদ হাওড়া-উত্তরপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা বেলুড় জিআরপিতে পৌঁছান। মৃতদের পরিবারের সদস্য চন্দন কুমার ঝা, যিনি ভাগলপুরের একজন অ্যাডভোকেট, তিনি গ্রামের বাড়ি থেকে এসেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ও স্থানীয়রা তাঁদের সর্বতোভাবে সহযোগিতা করছেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*