রোজদিন ডেস্ক :
জলপাইগুড়ির তিস্তা সেতুতে দুর্ঘটনায় তিন তরুণের মর্মান্তিক মৃত্যু হোল। বৃহস্পতিবার মাঝ রাতে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িগামী সেতুর শেষ প্রান্তে এই দুর্ঘটনা হয়। তিন তরুণ মোটর বাইকে যাওয়ার সময় কিভাবে এই দুর্ঘটনা হোল তা এখন ও পরিস্কার নয়। স্থানীয় মানুষ, ট্রাক চালকরা পথের ওপর তিন জনকে পড়ে থাকতে দেখেন। কারও মাথায় হেলমেট ছিল না। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
নিহত রোহন রায় (২২), ঋজু মন্ডল ( ২২) ও সত্য কেরানি (২৩) জলপাইগুড়ির খড়িয়ার বিবেকানন্দ পল্লির বাসিন্দা। উৎসবের মরসুমে
প্রাণবন্ত তিন তরুণের এই মর্মান্তিক পরিণতিতে সংশ্লিষ্ট এলাকা শোকস্তব্ধ।
দ্রত গতিতে মোটরবাইক চালানোই এর কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও বাইকটি অক্ষত আছে বলে প্রকাশ। কিভাবে এই প্রাণঘাতী দুর্ঘটনা হোল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment