রোজদিন ডেস্ক :
বিহারের বক্সারে ভয়াবহ পথ দুর্ঘটনায় ছয় যুবক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত দুজন হাসপাতালে। নিহতদের মধ্যে পাঁচ জনই উত্তর প্রদেশের বাসিন্দা। বৃহস্পতিবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, উত্তর প্রদেশের পাঁচ যুবক গাড়িতে রামগড় – মোহানিয়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় তিন আরোহী সহ এক মোটর বাইকের সঙ্গে আচমকা তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এর অভিঘাতের তীব্র তায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।।
এই ভয়াবহ দুর্ঘটনায় ছয় যুবক ইরফান আনসারি ( ২৫), আরবাজ আনসারি ( ২০), বাদল কুমার (৩০), অরুণ কুমার রাজভর ( ২১), শুভম কুমার ও শিবম কুমার (১৮) প্রাণ হারান। বাইকের তিন জন আরোহীই নিহত হন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় তাঁদের পরিবার গুলি সহ সংশ্লিষ্ট এলাকাই শোকস্তব্ধ। আহত দুজন হাসপাতালে চিকিৎসা ধীন।
কি ভাবে এই ভয়াবহ দুর্ঘটনা হোল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment