গায়ে কাঁটা দেওয়া যুদ্ধজাহাজ সুমেধা কলকাতায়

Spread the love

পিয়ালি আচার্য :

২৪ এপ্রিল ২০২৩ অপারেশন কাবেরী অভিযান করে ভারত সরকার। কিন্তু কি অপারেশন কাবেরী? ২০২৩ সালে এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। যুদ্ধবিধ্বস্ত রাজধানী খার্তুন সহ বিভিন্ন অঞ্চলে বহু অন্য দেশের নাগরিক আটকে পড়েন। তার মধ্যে ছিলেন সহস্রাধিক ভারতীয় নাগরিক। নৌবাহিনীর তিনটি জাহাজের মাধ্যমে মোট ১৪৯০ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়।

যে তিনটি ভারতীয় যুদ্ধ জাহাজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলি হল আইএনএস সুমেধা, আইএনএস তেগ ও আইএনএস তারকাশ। প্রসঙ্গত ভারতীয় বিমান বাহিনীও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এবং প্রচুর ভারতীয় ও বিদেশীদের উদ্ধার করে।

এই অপারেশন কাবেরী অভিযানে আইএনএস সুমেধা উল্লেখযোগ্যভাবে প্রথম উদ্ধারকারী জাহাজ হিসেবে পোর্ট সুদানে পৌঁছে ভারতীয় নাগরিকদের উদ্ধার করে। বিদেশ মন্ত্রক ,ভারতীয় দূতাবাস ও প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ের মাধ্যমে যুদ্ধক্ষেত্র থেকে দ্রুত ভারতীয় নাগরিকদের সরিয়ে আনা এবং নৌ বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ের মাধ্যমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে হয় এই উদ্ধার অভিযান শুধু ভারতীয় নয় বিদেশি নাগরিকদেরও উদ্ধার করা হয়।

সেই আইএনএস সুমেধা শুক্রবার কুড়ি নভেম্বর ২০২৬ নোঙর বেঁধেছে কলকাতার হুগলি নদীতে। খিদিরপুর ডকের তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করে বার্থ ১১ গিয়ে পৌঁছালেই দেখা মিলবে ভারতীয় নৌ বাহিনীর সরযু ক্লাসের পি ৫৮ এই নেভাল অফশোর প্যাট্রোল ভেসেল ( এন ও পি ভি)

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই জাহাজ তৈরি হয়েছে গোয়ার শিপইয়ার্ড লিমিটেডে এবং ৭ মার্চ ২০১৪ ভারতীয় নৌ বাহিনীতে কমিশন করা হয়।

এই জাহাজটির কাজ নজরদারি করা তো বটেই, জলদস্যু দমন, সমুদ্রপথে সশস্ত্র নিরাপত্তা অভিযান, গুরুত্বপূর্ণ জাহাজকে এসকর্টও করে থাকে।

শুক্রবার কুড়ি নভেম্বর এই warship (যুদ্ধ জাহাজ) দেখতে এনসিসি ও এসসিসি ক্যাডেট এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। আকভানের প্রভাবে প্রকৃতি বিরূপ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কিন্তু ছাত্র-ছাত্রীদের উৎসাহের অন্ত নেই। কমোডর অজয় যাদবের (naval officer in charge, West Bengal) নেতৃত্বে নৌ বাহিনীর অফিসারেরা যতটা সম্ভব ছাত্র-ছাত্রীদের কৌতূহল মেটাচ্ছেন।

একটি মিডিয়া ব্রিফের ও বন্দোবস্ত করা হয়। ছিলেন অজয় যাদব ও আইএনএস সুমেধার কম্যান্ডিং অফিসার, ক্যাপ্টেন, ক্রু-সহ নৌবাহিনীর আধিকারিকরা।

আই এন এস সুমেধা দুটি ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত। এর সর্বোচ্চ গতি ২৫ নট ,৪৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। পাল্লা দিতে পারে প্রায় ছয় হাজার নটিক্যাল মাইল, দীর্ঘ সময় এটি সমুদ্রে থাকার উপযোগী।

ছাত্র-ছাত্রীদের চোখ বড় বড় হয়ে যাচ্ছিল, যখন তারা দেখছিল হ্যাল ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার রাখার জায়গা। এই হেলিকপ্টার বহন করে সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলে নজরদারি ও অনুসন্ধান চালানো যায়।

এছাড়া এতে আছে ৭৬.২ মিমি ওটো মেলারা নেভাল গান যা জাহাজের প্রধান কামান। সমুদ্র ও আকাশ পথে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দ্রুত গোলাবর্শনের সক্ষম এটি। পাশাপাশি এ কে ৬৩০ ক্লাস ইন উইপন সিস্টেম (সিআইডব্লিউএস) কামান দ্রুত কাছাকাছি আসা প্রতিরোধকে আকাশ পথে এবং সমুদ্রপথে গোলাবর্ষণ করে ধ্বংস করতে প্রস্তুত। এছাড়া আছে, কবচ চ্যাফ লঞ্চার যা রাডার বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়।

সাধারণ মানুষের জন্য জাহাজ দেখার সময়, ২২ নভেম্বর ২০২৬ রবিবার সকাল ন’টা থেকে বিকেল চারটে এবং তেইশ নভেম্বর সোমবার সকাল ন’টা থেকে দুপুর দুটো।

কুড়ি ও ২১ নভেম্বর স্কুল-কলেজের ছাত্র ছাত্রী এনসিসি ও এসএসসি ক্যাডেট ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিশেষ পরিদর্শনের ব্যবস্থা আছে ।

৪ ডিসেম্বর নৌ দিবস উপলক্ষে এই বিশেষ আয়োজন। সুমেধার দর্শনার্থীদের আধার কার্ড/ ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এর মতো বৈধ ফটো আই ডি সঙ্গে রাখতে হবে।

Picture : Debajyoti Chakraborty

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*