রোজদিন ডেস্ক :
একশো কোটি টাকা হাওয়ালা লেনদেনের অভিযোগে ইডি আধিকারিকরা হানা দিয়েছিলেন কেরলমের কোঝিকোড়ের এক বাড়িতে। ইডি যাঁর খোঁজে এসেছে, তাঁরা তা নয় বলে বারবার জানালেও আমল দেয়নি ইডি। চার ঘন্টা তল্লাশির পর তাঁরা তা বুঝতে পারে। অভীষ্ট ব্যক্তি বা তাঁর নামে দুর্নীতির অভিযোগ, কেউই না তাঁরা।
এরপর ইডি আধিকারিকরা সেখান থেকে চলে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
পরিবারের দাবি, শুক্রবার সকালে ইডি আধিকারিকরা ওসমানের ছেলে নওশাদকে খুঁজতে তাঁদের বাড়ি আসেন। তাঁরা বারবার বলা সত্বেও আমল না দিয়ে তল্লাশিও চালান।
এই ঘটনায় একরাশ ক্ষোভ উগরে দেন তাঁরা। যদিও এখন অবধি এই নিয়ে ইডির কোন প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, দু বছর আগে পশ্চিমবঙ্গেও এমন ঘটনা হয়। একই নাম, পদবি হওয়ায় অন্য বাড়িতে চলে গেছিলেন তাঁরা। পরে ভুল বুঝতে পেরে চলে যান।

Be the first to comment