UAE-তে পথ দুর্ঘটনায় নিহত ১১, শোকের ছায়া

Spread the love

রোজদিন ডেস্ক : 
সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১১ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এই খবর জানিয়েছে। এই সূত্রে প্রকাশ, রাস আল খাইমার আল ওয়াতান সড়কে এই দুর্ঘটনা হয়। পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। যানবাহন নিয়ন্ত্রণ করছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, কারা নিহত হয়েছেন, তা নিয়ে বিশদ কিছু জানা যায়নি। কিভাবে এই দুর্ঘটনা হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*