কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

Spread the love

সুস্মিত মজুমদার : 
নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা পুরসভা। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার কাউন্সিলর ক্লাবে স্থান পেল বিনায়ক দামোদর সাভারকরের ছবি।

তবে শুধু বীর সভারকারের ছবি নয় শ্যামাপ্রসাদ মুখার্জি, রানি লক্ষ্মী বাঈ, সর্দার বল্লভ ভাই প্যাটেল, ডক্টর ভীম রাও আম্বেদকর, মহারাজা রানা প্রতাপ সিং-সহ একাধিক বিশিষ্ট মনীষীদের ছবি কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে জায়গা পেয়েছে। অতীতে কোনোদিনই কলকাতা পুর সভায় বীর সভরকারের ছবি ছিল না। এই প্রথম কলকাতা পুরসভায় স্থান পেল তার ছবি। সেটাও একেবারে সংবিধানের জনক ভিম রাও আম্বেদকরের ছবি পাশেই জায়গা পেল বির সাভারকারের ছবি। অর্থাৎ বিভিন্ন মনীষী দের পাশে এবার তার ছবির তালিকায় নতুন সংযোজন হল। এর আগে কাউন্সিলর ক্লাবের মধ্যে কলকাতা পুর সভার সঙ্গে যুক্ত প্রয়াত কাউন্সিলর দের ছবি ছিল। যারা একসময় কলকাতা পুর সভার কাউন্সিলর ছিলেন। তার মধ্যে অন্যতম নাম অজিত কুমার পাঁজা, রথীন দাস শর্মা, মিহির কুমার সাহা অশোক ব্যানার্জি-সহ একাধিক প্রয়াত কাউন্সিলরদের ছবি আগেই ছিল। সেই সব ছবিকে আরো একটু পাশেই সেইভাবেই লাগানো হয়েছে।

পুরসভার দীর্ঘ ইতিহাসে এই প্রথম সাভারকরের ছবি লাগানোকে ঘিরে বিশেষ চর্চা শুরু হয়েছে। কাউন্সিলর ক্লাবে একাধিক ঐতিহাসিক ব্যক্তিত্বের ছবির সঙ্গে এবার দেখা যাবে বীর সাভারকরের ছবিও। ইতিমধ্যে এই বির দামোদার সভারকারের ছবি রাজনীতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*