সুস্মিত মজুমদার :
দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে ফের পুরনো ঐতিহ্যে ফিরল নবদ্বীপের রাস উৎসব। এবছর নতুন করে শুরু হল রাসের নবমী পূজা। মঙ্গলবার সকাল থেকেই নবদ্বীপের বিভিন্ন রাস পূজা কমিটির সদস্যদের পরমাতলার মন্দিরে পুজো দিতে ভিড় জমাতে দেখা যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর এবছর ফের এই প্রাচীন রীতির সূচনা হয়েছে। নতুন করে রাস কমিটি গঠন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বিধায়কের উদ্যোগে আগামী দিনে রাসের এই ঐতিহ্যবাহী পূজাকে আরও সুসংগঠিত ও জাঁকজমকপূর্ণ করে তোলার পরিকল্পনাও রয়েছে।

Be the first to comment