১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন কৃষি বিপণন দফতরের সঙ্গে। অকালে ঝড়-বৃষ্টির জেরে প্রচুর ফলন নষ্ট হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সবজির দাম বৃষ্টি হয়েছে। কিন্তু কেন বাড়ছে এই দাম? খতিয়ে দেখতে ময়দানে নামতে নির্দেশ টাস্ক ফোর্সকে। সূত্রের খবর এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরষের তেল এবং চিনির দাম বৃদ্ধি নিয়েও উদ্বিগ্ন হন।
  2. কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বিশেষ অতিথি হিসেবে আসতে চলেছেন সলমন খান।
  3. সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মাদুরাই জুড়ে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। পাশাপাশি সে রাজ্যের বিজেপি সভাপতি নাইনার নগেনথ্রনকে আটকও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পদ্মশিবিরের অভিযোগ, তাদের দল এবং কিছু হিন্দুত্ববাদী সংগঠনের আরও অন্তত ৭৫০ জনকে গৃহবন্দি করে রাখা হয়েছে, যাতে তাঁরা তিরুপারঙ্কুন্দ্রম পাহাড় এলাকায় যেতেই না পারেন।
  4. ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যোগগুরু রামদেব কটাক্ষ করে বলেন, ‘আরে পাখণ্ডী, তুমি হিন্দু ধর্মকে কী বাঁচাবে?’ তবে নিজের বক্তব্যে একবারও বাগেশ্বরের নাম নেননি তিনি।
  5. ছ’বছর পরে নবদ্বীপের রাসে ফিরল নবমী প্রথার ঐতিহ্য। মঙ্গলবার সকাল থেকেই পোড়ামাতলার মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। নবমীর শোভাযাত্রা ও উৎসবের সামগ্রিক প্রস্তুতি দেখতে মঙ্গলবার দুপুরে পথে নামেন নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী।
  6. পাঁশকুড়া থানার এসআই-কে ক্লোজ় করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এক মহিলার অভিযোগ না নিয়ে তাঁকে দীর্ঘক্ষণ ধরে থানায় বসিয়ে রাখার অভিযোগ উঠেছিল ওই পুলিশকর্মীর বিরুদ্ধে।
  7. রয়্যালটি বকেয়া রেখে দীর্ঘদিন ধরে ইটভাটা চালানোর অভিযোগ পেয়ে অবশেষে নড়েচড়ে বসল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। সোমবার সাগরদিঘির তিনটি ইটভাটায় অভিযান চালান আধিকারিকেরা। ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে, এ দিন লিজা, উপহার এবং রিপন — এই তিন ইটভাটায় পরিদর্শন করেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা।
  8. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও নিজের বিবাহিত পরিচয় গোপন করার অভিযোগ ওঠায় অভিযুক্ত সৌমেন দাসকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত নিজেকে মানবাধিকার সংগঠনের সদস্য বলে ভুয়ো পরিচয় দিতেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার কোন্নগর নবগ্রাম বিধানপল্লি এলাকায়। মহিলার অভিযোগের ভিত্তিতে কানাইপুর ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
  9. পূর্ব বর্ধমানের গাংপুরের বাম এলাকায় অভিযান চালায় শক্তিগড় থানার পুলিশ। ডিয়ার লটারির ফলাফলের সঙ্গে নম্বর মিলিয়ে হতো জুয়ার এই কারবার। মঙ্গলবার তিন ক্রেতা এবং এক লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করে শক্তিগড় থানার পুলিশ। ধৃতদের নাম শেখ ইমরান, সানি শেখ, বিক্রম দাস ও শেখ মুক্তা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১৩ হাজার ১২০ টাকা এবং বেশ কিছু লটারির টিকিট।
  10. কংগ্রেসের কর্মিসভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার নাকাশিপাড়া। দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সভাস্থল। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। শেষ পর্যন্ত একে অন্যের দিকে চেয়ার ছোড়ার ঘটনাও ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*