Punjab : বিধানসভা নির্বাচনে অকালি দলের সঙ্গে জোট বাঁধছে বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক : 
দীর্ঘ ছয় বছর পর আবার ও পুরানো সঙ্গী বিজেপির সঙ্গে জোট বেঁধে পঞ্জাব (Punjab) বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে শিরোমণি অকালি দল।
আজ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল যৌথ সাংবাদিক বৈঠক করে এই কথা জানান।
ভোটে এই জোট জয়ী হলে অকালি দলের নেতাই মুখ্যমন্ত্রী হবেন বলে জানান অমিত শাহ। তবে কে হবেন তা বলেননি।
আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনে নিজেদের ঘর গোছানো শুরু করেছে সব পক্ষই।। আপ সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি – অকালি দলের জোট বাঁধার সলতে পাকানো শুরু হয় কয়েক মাস আগেই। আজ তা সম্পূর্ণ হল।
প্রসঙ্গত কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে ২০২০ সালে বিজেপির সঙ্গ ত্যাগ করেছিল অকালি শিরোমণি দল। এরপরের সব নির্বাচনেই আলাদাভাবে লড়াই করে উভয় পক্ষেরই ভরাডুবি হয়েছে।
এবার নতুন করে জোট বেঁধে পঞ্জাবে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে তারা।
বহুদিনের পুরানো সঙ্গী অকালি শিরোমণি দল এনডিএ-তে ফিরে আসায় স্বাগত জানিয়ে দৃশ্যত খুশি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, এই দলের সঙ্গে তাঁদের বন্ধুত্ব বাজপেয়ী – আদবানির আমল থেকে চলে আসছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*