- তৃণমূল নাম ও দলীয় প্রতীক কাদের, এই নিয়ে আজ শুক্রবার বিকেল চারটেয় দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে শুনানি।
- শুনানিতে মমতা তৃণমূল ও ঋতব্রত তৃণমূল দুই শিবিরকেই তলব নির্বাচন কমিশনের। দু’পক্ষের মুখোমুখি শুনানি হতে পারে।
- অবশেষে পুলিশের জালে আসামসোলের কুখ্যাত দূষ্কৃতী প্রতাপ দাস। আসানসোল দক্ষিণ থানার হীরাপুরে পালানোর সময় পুলিশের গুলিতে জখম হয় প্রতাপ, জখম প্রতাপকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার পায়ে গুলি।লেগেছে।
- খুন, ডাকাতি, সাইবার ক্রাইম-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কয়েকদিন আগে পুলিশকে গুলি করে পালিয়েছিল সে। তারপর থেকেই তার খোঁজ চলছিল।
- রামলীলা ময়দানের সাফল্য, ডিসেম্বরেই গুজরাত ও মধ্যপ্রদেশে সভা করবে ইন্ডিয়া জোট।
- সূত্রের খবর, নতুন বছরের শুরুতে কলকাতাতেও সভা করার পরিকল্পনা জোটের, আসন রফা চূড়ান্ত হলে সভা হবে উত্তর প্রদেশেও।
- রাজ্যের সব স্কুলে শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরা চালু হচ্ছে।
- ঝাড়খন্ডে নিজেদের স্ত্রীদের খুনের দায়ে গ্রেফতার দুই ভাই। রাজ্যের গুমলার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী(২০)। দুই স্ত্রীর মধ্যে বিবাদে বিরক্ত হয়ে এই কাণ্ড ঘটান দুই স্বামী।
- কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজই আত্মসমর্পণ করছেন নন্দীগ্রামের পরাজিত কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। শুক্রবার বেলার দিকে হলদিয়া আদালতে পৌঁছন তিনি। দুুপুর ২টো নাগাদ আত্মসমর্পণ করার কথা তাঁর।
- বাংলাদেশে অশান্তি অব্যাহত। বৃহস্পতিবার রাতে ঢাকায় দু’টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। চলে বোমাবাজি। পুলিশি অভিযানে একদিনে গ্রেফতার ৩৩৮ জন আওয়ামি লিগের নেতা, কর্মী।
- শুক্রবার দুপুর আড়াইটেয় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলাফল। পরীক্ষার্থীরা বেলা তিনটের সময় ওয়েবসাইট ও অ্যাপ থেকে ফলাফল দেখতে পারবেন।
- কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন। আগুন নিয়ন্ত্রণে আনার আগে পুড়ে ছাই গোটা কামরা। বৃহস্পতিবার রাতের ঘটনায় ছড়াল আতঙ্ক। ট্রেনে যাত্রী না থাকায় স্বস্তিতে রেল।

Be the first to comment