Durgapur, ক্যান্সার হাসপাতালের শিলান্যাসে দূষণ নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :
দূষণের নিরিখে এক সময় দিল্লিকেও ছাপিয়ে গেছিল দুর্গাপুর। আজ ওখানে একটি বেসরকারি ক্যান্সার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন।জানান, ক্যান্সার সহ নানা রোগের ক্ষেত্রে দূষণের প্রভাব পড়ে। তাই শুধু গাছ লাগানোই নয়, কারখানাগুলিতে আধুনিক দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বসিয়ে তা নিয়মিত ব্যবহারও করা দরকার। দুর্গাপুর, মেজিয়া-সহ সংলগ্ন শিল্পাঞ্চলেও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেন তিনি।
বেসরকারি ক্যান্সার হাসপাতালের শিলান্যাস করে পশ্চিম বর্ধমানে সরকারি চিকিৎসা পরিকাঠামো বৃদ্ধির কথাও বলেন মুখ্যমন্ত্রী। এখানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলের মানুষের চিকিৎসার সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে সরকার।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে উপস্থিত শিল্পপতিরাও স্বাগত জানিয়েছেন বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*