Uttar Pradesh, কংগ্রেসের সঙ্গেই আছেন, জানালেন অখিলেশ

Spread the love

রোজদিন ডেস্ক :

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে তাঁরা কংগ্রেসের সঙ্গেই আছেন বলে সমাজবাদী নেতা অখিলেশ যাদব আজ পরিস্কার জানান।

এই নির্বাচনে আসন রফা নিয়ে তাঁদের আলোচনায় অচলাবস্থা হয়েছে বলে যে খবর ছড়াচ্ছে, তা খন্ডন করেন তিনি। জানিয়ে দেন, জয়ের ক্ষমতা বিবেচনা করেই প্রার্থী বাছাই করা হবে।

বিরোধী জোট ইন্ডিয়ার আভ্যন্তরীণ ফাটলের কথাও মানেন নি তিনি। বলেন, অনেক ষড়যন্ত্র চলছে, তাঁরা একসঙ্গেই আছেন।

কোন দল কত আসনে লড়বে, কিভাবে প্রচার হবে, কংগ্রেসের সঙ্গে একসঙ্গে বসে তা ঠিক হবে বলে অখিলেশ যাদব দৃঢ় ভাবে জানিয়ে দেন। বলেন, উত্তর প্রদেশের মানুষ এমন প্রার্থীই চান, যাঁরা জয়ী হবেন।

কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট অনগ্রসর শ্রেণি, দলিত ও সংখ্যালঘু ( অল্পসংখ্যক)  সমীকরণকে সামনে রেখে এগোবেন বলে জানান।

আগামী সপ্তাহে সংসদে পুনর্বিন্যাস বিল পাস হতে পারে বলে রাজনৈতিক মহলে চর্চা এখন তুঙ্গে।

এইদিন অত্যন্ত তাৎপর্য পূর্ণ ভাবে অখিলেশ যাদব বলেন,আসন পুনর্বিন্যাস বিল পেশ হলেই বোঝা যাবে কে কার সঙ্গে আছে!

অন্যদিকে উত্তর প্রদেশের কংগ্রেস নেতা সাংসদ ইমরান মাসুদ এইদিন ও তাঁদের দল অন্তত একশো পাঁচটি আসনে লড়ার দাবি করতেই পারে বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*