Gerrymandering! পুনর্বিন্যাস বিল নিয়ে এই শব্দের চর্চা এখন তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক: রাজধানী দিল্লির রাজনৈতিক পরিসরে এখন জেরিম্যান্ডারিং ( Gerrymandering) শব্দ নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।। বিরোধী দের দাবি, মহিলা বিল কে সামনে রেখে কেন্দ্রের শাসক বিজেপি আসন পুনর্বিন্যাসের মাধ্যমে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার প্রয়াস নিচ্ছে।
নিছক আসন পুনর্বিন্যাস ই নয়, এর মাধ্যমে আগামী তে দেশের ক্ষমতায় দীর্ঘ দিন থাকার রূপরেখা তৈরি করছে তারা। এই সূত্রেই বেশির ভাগ মানুষের কাছে অচেনা এই জেরিম্যান্ডারিং শব্দ নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, জয়রাম রমেশ, পি চিদাম্বরম, তৃণমূল সাংসদ সৌগত রায় শুধু নয়, পুনর্বিন্যাস বিল কে জেরিম্যান্ডারিং বলেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক অরুন্ধতী রায় ও। নোটবন্দি সহ বিজেপির একাধিক কার্যকলাপের বিরুদ্ধে বরাবর ই প্রকাশ্যে মুখ খোলেন এই নির্ভীক, স্বাধীন চেতা সমাজ কর্মী, লেখক।
শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে অরুন্ধতী রায় চাঁছাছোলা ভাবে কেন্দ্রকে দূষে বলেন, এই সরকার এমন যে এর নাগরিকদের অতর্কিত আক্রমণ করে। এর আগে নোটবন্দি, কোভিডের সময় আচমকা লক ডাউন ঘোষণার উল্লেখ করে তিনি বলেন, এবার আসছে জেরিম্যান্ডারিং! মহিলা বিল নয়, আসলে কেন্দ্র জেরিম্যান্ডারিং করতে চলেছে বলে তিনি মন্তব্য করেন।।
কি এই জেরিম্যান্ডারিং?
১৮১২ সালে আমেরিকার ম্যাসাচুসেটসের তৎকালীন গভর্নর এলব্রিজ গেরির নাম ও স্যালাম্যান্ডার শব্দের সমন্বয়ে এই শব্দ এসেছে।
সাধারণ ভাবে এর মাধ্যমে এর অর্থ হোল, নির্বাচনী এলাকার সীমানা এমন ভাবে কারচুপি বা পুনর্বিন্যাস করা, যাতে কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠী নির্বাচনে অন্যায় সুবিধা পায়।
কেন্দ্রের বিজেপি সরকার আগামী সপ্তাহে সংসদে পুনর্বিন্যাস বিল এনে এই কাজ টি ই করতে চলেছে বলে বিরোধী রা মনে করেন।
ফলত এই শব্দ টি নিয়ে চর্চাও এখন তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*