রোজদিন ডেস্ক: লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী কে মিথ্যা ভাষণে পি এইচ ডি, নারী বিরোধী বলে তোপ দাগলেন বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ।
রাহুল গান্ধী পুনর্বিন্যাস বিল নিয়ে যে আশঙ্কা ব্যক্ত করেছেন, তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। কংগ্রেস ও রাহুল গান্ধী উভয়েই নারী বিরোধী বলে তোপ দাগেন।
কংগ্রেস আমলে তিনবার আসন পুনর্বিন্যাস হয়েছিল, তা কি দেশে একনায়কতন্ত্র এনেছিল বলে রবি শঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন। বরং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করে একনায়ক তন্ত্র কায়েম করেছিলেন বলে রাহুল গান্ধী কে আক্রমণ শানান। ভোট চুরি সহ বিরোধী নেতার সব অভিযোগ ই ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি নেতা।

Be the first to comment