পশ্চিমবঙ্গ পুলিশের SI পদের জন্য প্রাথমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো; পড়ুন

Spread the love
পশ্চিমবঙ্গ পুলিশের SI- পদের জন্য প্রাথমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল  ৷ সাব ইন্সপেকটর ও মহিলা সাব ইন্সপেকটর পদের জন্য ছিল এই পরীক্ষা ৷ ইতিমধ্যেই রেজাল্ট পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে ৷ 
policewb.gov.in ওয়েবসাইটে গেলে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন ৷ পরীক্ষার্থীদের নিজেদের অ্যাপলিকেশনের সিরিয়াল নম্বর দিতে হবে , আর দিতে হবে জন্মতারিখ ৷ তারপরেই দেখা যাবে পরীক্ষার্থীর নাম তালিকায় আছে কিনা ৷
পরীক্ষার্থীদের এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা  অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে ৷ নভেম্বরের ১৫ তারিখ থেকে সম্ভবত এই পরীক্ষা শুরু হবে ৷
ধাপে ধাপে জেনে নিন ঠিক কীভাবে জানতে পারবেন রেজাল্ট
স্টেপ ১- policewb.gov.in ওয়েবসাইটে যান
স্টেপ ২ – সেখানে দেওয়া রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন ৷ ‘‘রেজাল্ট অফ প্রিলিমিনারি রিটিন একজাম অ্যান্ড ডেট অফ পিএমটি, পিইটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেকটকর  / লেডি সাব ইন্সপেকটর ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ ২০১৮ ৷’’
স্টেপ -৩ সেখানের দ্বিতীয় পেজে পাবেন ‘‘রেজাল্ট অফ প্রিলিমিনারি রিটিন এক্সাম’’
স্টেপ-৪  তার পরের পেজে আপনার অ্যাপলিকেশন সিরিয়াল নম্বর, নিজের জন্ম তারিখ সিলেক্ট করুন ৷ নিজের জেলা সিলেক্ট করুন ৷ তারপর সাবমিট করুন ৷
স্টেপ -৫ নিজের রেজাল্ট চেক করুন
ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ৫ নভেম্বর থেকে পাওয়া যাবে ৷ এছাড়া সফল পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানানো হবে ফল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*