দুঃস্থ পরিবারের ছোট ছোটো শিশুদের মুখে হাসি ফোটালেন তারকেশ্বর থানার ওসি অমিত কুমার মিত্র

Spread the love
রিপোর্টার- সুভাষ মজুমদার
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হলো দেবী পক্ষের।শুরু হয়ে গেল  বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সূচনা। এই উৎসবেই নতুন জামা কাপড়ে সেজে উঠে বাঙালি। কিন্তু এমন বহু পরিবার আছে যাদের পুজোয় জোটেনা নতুন জামা কাপড়। এলাকার দুঃস্থ পরিবারের ছোট ছোটো শিশুদের মুখে  হাসি ফোটাতে এগিয়ে এলেন তারকেশ্বর থানার ওসি অমিত কুমার মিত্র।
তারকেশ্বর এলাকার বেশ কয়েকটি ইঁট ভাটার শ্রমিক পরিবারের প্রায় পঞ্চাশজন শিশুদের হাতে তুলে দিলেন নতুন জামা কাপড়। ঘটনায় বেশ খুশি ইঁটভাটার শিশু থেকে শ্রমিক পরিবার সকলেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*