আজ আবার পুজো অনুদান মামলার শুনানি

Spread the love
আজ ফের পুজো অনুদান মামলার শুনানি ৷ দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদান দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলার শুনানি হতে চলেছে ৷
রাজ্যের ২৮ হাজার ক্লাবকে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ কলকাতার ৩০০০ পুজো ও গ্রাম বাংলার ২৫ হাজার পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যার জেরে প্রায় ২৮ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের ৷ 
পুজোর অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে গত ১৮ সেপ্টেম্বর মামলা দায়ের করেন এক আইনজীবী ৷ পুজো কমিটিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত একেবারেই সংবিধান বিরোধী বলে দাবি করেন ওই আইনজীবি ৷
গত শুক্রবার সেই মামলার শুনানিতে অন্তর্বতী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*