ফিরে এল জি ডি বিড়লার ভয়াবহ স্মৃতি, এবার ঢাকুরিয়ার স্কুলে শিক্ষকের লালসার শিকার ছাত্রী

Spread the love
শহরের বুকে ফের ফিরে এল জি ডি বিড়লা স্কুলের সেই ভয়াবহ স্মৃতি ৷ এবার ঘটনাস্থল ঢাকুরিয়ার একটি সরকারি স্কুল ৷ স্কুলেরই এক শিক্ষকের লালসার শিকার তৃতীয় শ্রেণীর ছাত্রী ৷
এক শিশু ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়াল স্কুল চত্বরে ৷ উত্তেজিত জনতা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ তাদের দাবি, স্কুলে কোনওরকম কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই ৷ শিশুদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থাও নেই ৷ এমনকী, সিসিটিভি ক্যামেরাও প্রয়োজনের তুলনায় অনেক কম বলে অভিযোগ জানান তিনি ৷ অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে সরব হন অভিভাবকেরা ৷ স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা বাইকে ভাঙচুরও চালান অভিভাবকেরা ৷ এমনটাই অভিযোগ উঠেছে ৷ যদিও শ্লীলতাহানির ঘটনার দায় এড়িয়ে গিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ৷
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছছে লেক থানার পুলিশ ৷ মাইকিংয়ের মাধ্যমে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেও ব্য়র্থ পুলিশ ৷ স্কুলের মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা করছে উত্তেজিত জনতা ৷ পুলিশের সঙ্গেও শুরু হয়েছে ব্যাপক ধস্তাধস্তি ৷ যার জেরে ঢাকুরিয়ার স্কুলে এককথায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*