শীতকাল জুড়ে অত্যধিক মাত্রায় বায়ু দূষণে জেরবার দিল্লির বাসিন্দারা, সমস্যার সমাধানে তৎপর প্রশাসন

New Delhi: Vehicles ply on smog covered Rajpath in New Delhi on Saturday. PTI Photo by Manvender Vashist(PTI11_5_2016_000153B)
Spread the love
দিল্লির শীত মানেই হাড়কাঁপানো ঠাণ্ডা। তবে গত কয়েক বছরে দিল্লির তীব্র ঠাণ্ডার সঙ্গে জুটি বেঁধেছে দূষণ। অত্যধিক মাত্রায় বায়ু দূষণের জেরে গোটা শীতকাল জুড়ে কার্যত নাকানিচোবানি খান রাজধানীর বাসিন্দারা। তাই এই সমস্যা দূর করতে এ বার আগে থেকেই তৎপর দিল্লির প্রশাসন।
দূষণ কমাতে নতুন নিয়ম জারি হয়েছে দিল্লিতে। এই নিয়ম অনুযায়ী ১৫ বছরের পুরনো ডিজেল চালিত গাড়িকে বাতিল করেছে প্রশাসন। ১৫ বছরের পুরনো গাড়ি নজরে এলেই দ্রুত নেওয়া হচ্ছে অ্যাকশন। বাতিল করা হচ্ছে লাইসেন্স। পরিসংখ্যান বলছে ইতিমধ্যেই ৩১১টি গাড়ির বাতিলের চালান কেটেছে দিল্লির পুলিশ, পরিবহণ বিভাগের কর্মী এবং পুরসভার কর্মীরা। পুলিশ জানিয়েছে, এইসব গাড়ির পিইউসি সার্টিফিকেট বা পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট নেই। আর সেইজন্যেই গাড়িগুলি বাতিল করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান বলছে, দিল্লিতে প্রায় ১০ মিলিয়ন রেজিস্টার্ড গাড়ি রয়েছে। যার মধ্যে ৩ লক্ষ ৭০ হাজার গাড়ির বয়স ১৫ বছরের বেশি। এর মধ্যে ২ লক্ষ ২৩ হাজার গাড়ির রেজিস্ট্রেশন ইতিমধ্যেই বাতিল করেছে দিল্লি পরিবহণ দফতর। কানপুর আইআইটি-র একটি গবেষণায় বলা হয়েছে দিল্লির দূষণের প্রায় ২০ শতাংশ হয় গাড়ির ধোঁয়া থেকে। আর ১৫ বছরের বেশি বয়সের গাড়ির জন্য এই দূষণের পরিমাণ প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তাই এ বার দূষণ কমাতে তৎপর দিল্লির প্রশাসন। এ দিকে দিল্লির বেশিরভাগ বাড়িতেই পার্কিং থাকে না। তাই গাড়ির মালিকরা গাড়ি রাখেন বিভিন্ন পার্কিং লটে। রেহাই নেই সেখানেও। নতুন নির্দেশিকা অনুযায়ী পার্কিং লট থেকেও বাজেয়াপ্ত করা হতে পারে ১৫ বছরের পুরনো গাড়ি। নজরে এলেই গাড়ির মালিকের হাতে ধরিয়ে দেওয়া হবে বাতিলের চালান।
তবে গাড়ি মালিকদের জন্য সামান্য ছাড় অবশ্য দিয়েছে সরকার। দিল্লির বাইরে যেখানে দূষনের প্রভাব এত মারাত্মক নয় সেখানে গিয়ে গাড়ি বিক্রি করতে পারবেন মালিকরা। অথবা বিভিন্ন স্ক্র্যাপ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে নিজের ১৫ বছরের পুরনো গাড়িকে বিক্রি করতে পারবেন মালিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*