প্রথমে ধর্ষণ পরে খুন, উত্তাল বুলগেরিয়া সহ সারা ইউরোপ; পড়ুন!

Spread the love

ধর্ষণের পর খুন। উত্তাল বুলগেরিয়া সহ সারা ইউরোপ। গত শনিবার পেশায় সাংবাদিক ও তদন্তমূলক অনুষ্ঠানের সঞ্চালক ভিক্টোরিয়া ম্যারিনোভার দেহ উদ্ধার হয়েছে রাশিয়ার একটি পার্কে। বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ম্লডেন ম্যারিনভ জানিয়েছেন, ভিক্টোরিয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বুলগেরিয়ার জনপ্রিয় টিভি চ্যানেলে সম্প্রতি একটি তদন্তমূলক অনুষ্ঠানের সঞ্চালিকা হয়েছিলেন তিনি। ইউরোপিয়ন ইউনিয়নে জনতার টাকা নয়ছয়ের যে অভিযোগ ইউরোপের বড় সংস্থাগুলির বিরুদ্ধে উঠেছে তার তদন্ত ওই অনুষ্ঠানে করছিলেন দুই সাংবাদিক দিমিটার স্টোয়্যানভ এবং অ্যাটিলা বিরো। অনুষ্ঠানটির মাত্র একটি পর্বই সম্প্রচারিত হয়েছে।

পুলিস জানিয়েছে, যে পার্কে ভিক্টোরিয়ার দেহ উদ্ধার হয়েছিল, তার পাশেই রয়েছে একটি মনরোগীদের চিকিৎসা কেন্দ্র। তাই সাংবাদিক হত্যার পিছনে কোনও মনরোগীর হাত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। গত এক বছরে ইউরোপে এনিয়ে তিনজন সাংবাদিক খুন হলেন এবং একজন আজও নিখোঁজ। তাঁরা সবাই সরকারের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছিলেন। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিশ্ব দু্র্নীতির নজরদার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বালগেরিয়াকে ইউরোপিয়ন ইউনিয়নের সব থেকে দুর্নীতিময় দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*