নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর আনা অভিযোগ খন্ডন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উদিত রাজ

Spread the love
অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের আনা অভিযোগ খণ্ডন করতে গিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির সাংসদ উদিত রাজ । তাঁর দাবি, অনেক মেয়ে দু-চার লক্ষ টাকা নিয়ে ছেলেদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনে ।
তনুশ্রী দত্তের অভিযোগ, ১০ বছর আগে নানা তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। মঙ্গলবার উদিত রাজ বলেন, মেয়েরা নিশ্চয় এসবের বিরুদ্ধে মুখ খুলবে । কিন্তু ১০ বছর বাদে ওই ধরণের অভিযোগ তোলার মানে কী? এতদিন বাদে কিছু প্রমাণ করা যাবে কি । একটা কথা মনে রাখতে হবে, কোনও ব্যক্তির নামে ওই অভিযোগ উঠলে তার মানসম্মান শেষ হয়ে যেতে পারে । এইভাবে কোনও ব্যক্তিকে জব্দ করা যায় ।
এর পরেই তিনি বলেন, সাধারণত মেয়েরা দু-চার লাখ নেয় । কোনও ছেলের বিরুদ্ধে অভিযোগ আনে । তারপর অন্য ছেলেকে পাকড়ায় ।
গত মাসে তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ২০০৮ সালে একটি ছবির সেটে নানা তাঁকে যৌন হেনস্থা করেছিলেন । গত সপ্তাহে তনুশ্রী পুলিশেও অভিযোগ করেছেন । এই অভিযোগ নিয়ে দুভাগ হয়ে গিয়েছে বলিউড । অনেকেই তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন । এর পরে আরও কয়েকজন সেলিব্রিটির নামে একই অভিযোগ উঠেছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*