ছত্তিশগড়ের ভিলাই স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৯

Spread the love
ছত্তিশগড়ের ভিলাই স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ । গ্যাস পাইপলাইন ফেটে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
একটি কোক চুল্লীর নিকটে পাইপলাইন ফেটে এই দুর্ঘটনার সূত্রপাত হয় । বিস্ফোরণের জেরে আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন । আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ ও উদ্ধারকারীদের একটি দল । এই প্ল্যান্টটি পরিচালনা করে থাকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL)। রাজধানী রায়পুর শহর থেকে ৩০ কি.মি. দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে ।
গত বছরের নভেম্বর মাসে উত্তরপ্রদেশের জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশনে একটি বিস্ফোরণে প্রায় ৪৩ জন মারা গিয়েছিলেন । ভিলাই-এর ঘটনা আরও একবার সেই ঘটনার স্মৃতিই উস্কে দিয়েছে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*