খুব শিগগির বিশ্ব জুড়ে ইন্টারনেটের নেটওয়ার্ক ফেলিওর হতে পারে। ইন্টারনেট মূল সার্ভারটির রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেজন্য সর্বত্রই বিঘ্ন ঘটবে ইন্টারনেট পরিষেবায়। ওয়েব পেজ খুলতে অসুবিধা হবে। ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনের কাজেও সমস্যা হতে পারে।
সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ করবে দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস নামে এক সংগঠন। তাদের তরফে জানানো হয়েছে, হ্যাকারদের ঠেকাতে পরিবর্তন করা হবে ক্রিপ্টোগ্রাফিক কি। ইন্টারনেটের ডোমেইন নেম সিস্টেম যাতে সুরক্ষিত থাকে সেজন্যই ওই ব্যবস্থা।
কমিউনিকেশন রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডোমেইন নেম সিস্টেম সুরক্ষিত রাখার জন্যই বিশ্ব জুড়ে ইন্টারনেটের শাট ডাউন জরুরি। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা যদি প্রস্তুত না থাকেন, তা হলে কিছু সমস্যা হতে পারে। তবে যথাযথ ব্যবস্থা নিলে গ্রাহকদের সমস্যা অনেকটাই কমতে পারে।

Be the first to comment