রিপোর্টার- সুভাষ মজুমদার
সাংসারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক ব্যক্তি। ঘটনা তারকেশ্বরের জগজীবন পুর গ্রামের। জানা গিয়েছে যুবকের নাম স্বপন সাঁতরা, বয়স ৪২। পরিবারের দাবি, স্ত্রী প্রায়ই নানা কারণে অশান্তি করতো। তারই জেরে মানসিক অশান্তিতে ভুগছিলেন বেশ কয়েক বছর ধরে। গত রাতে নিজের ঘরে সিলিং ফ্যানে কাপড় দিয়ে নিজের গলায় ফাঁস লাগায় ওই ব্যক্তি।
শুক্রবার সকালে ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোক। তারকেশ্বর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। তারকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Be the first to comment