রিপোর্টার- সুভাষ মজুমদার
টিকিট জাল বিক্রি করার অপরাধে দুজন কে গ্রেপ্তার করলো তারকেশ্বর আর পি এফ। রেল সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি দূরপাল্লার জাল টিকিট বিক্রি করার জন্য দাঁড়িয়ে ছিলেন তারকেশ্বর টিকিট কাউন্টারে। RPF এর সন্দেহ হওয়ায় প্রথমে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর জানা যায় তার নাম কানাই লাল সাউ। তার ছেলে ই টিকিটের ব্যবসা করেন।
শুক্রবার সকালে হরিপালের বাড়ি থেকে তার ছেলে অমিত সাউকে গ্রেপ্তার করে RPF। সঙ্গে একটি কম্পিউটার এবং পিন্টার সহ বেশ কিছু জাল টিকিটও উদ্ধার করেছে RPF। শুক্রবার দুজনকেই চন্দন নগর আদালতে তোলা হয়।


Be the first to comment