হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কাছে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, আহত ১

Spread the love
সাত সকালেই বিপত্তি। হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কাছে উল্টে গেল তেলের ট্যাঙ্কার। শনিবার ভোর বেলা ভোলানাথ চক্রবর্তী সরণিতে (ড্রেনেজ ক্যানাল রোড) উল্টে যায় ট্যাঙ্কারটি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তৈরি হয় যানজট। ছড়িয়ে পড়ে দ্বিতীয় হুগলিসেতুতেও। জানা গেছে, তেলের ট্যাঙ্কারটি প্রথমে ধাক্কা মারে এক বাইক আরোহীকে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় ওই বাইক আরোহীকে ভর্তি করা হয়েছে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে।
তেল ভর্তি থাকায় রাস্তা কার্যত তেলে ভেসে যায়। পুলিশের পক্ষ থেকে আশেপাশের দোকানে আগুন জ্বালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। বেলা সওয়া এগারোটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ট্যাঙ্কারটিকে তোলার জন্য আনা হয়েছে ক্রেন। ব্যাপক জানজটে দুর্ভোগে পড়তে হয় অসংখ্য নিত্যযাত্রীকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*