সর্বাধিক ভোট পেয়ে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হলো ভারত

Spread the love
সর্বাধিক ভোট পেয়ে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ভারত। ১৮৮টি ভোট পেয়ে এই সদস্যপদ পেয়েছে ভারত। মেয়াদ শুরু ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে। তিন বছরের জন্য থাকবে এই সদস্যপদ। ২০১৯ সাল থেকে তিন বছরের জন্য বহাল থাকবে এই সদস্যপদ।
রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচনের এই প্রক্রিয়া গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে হয়েছিল। অংশগ্রহণ করেছিল ১৯৩টি দেশ। সদস্যপদে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় কমপক্ষে ৯৭টি ভোট। সেখানে ভারত পেয়েছে ১৮৮টি ভোট। সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরে নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের নাম। ভারতের পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ, বাহরিন, ফিজি এবং ফিলিপিন্সের নামও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*