শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

Spread the love
শনিবার ভোরেই শিয়ালদহ স্টেশনে আগুন। ৯ নম্বর প্লাটফর্মে টিকিট কাউন্টারের সামনে আগুন লাগে। একটি স্টোর রুম খেকে আগুন ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। প্রথমে আগুন দেখে আতঙ্ক ছড়ালেও, ৩ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলও স্বাভাবিক।
অবশ্য, আগুন বেশিক্ষণ স্থায়ী থাকলে আতঙ্কের জেরেই পরিস্থিতি খারাপ হতে পারত। কয়েকদিন আগেই হাওড়ার স্টেশনের একটি  ইলেকট্রিক বোর্ডে আগুন লাগে। তাই শনিবার শিয়ালদহ স্টেশনে আগুন লাগায় তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পর পর স্টেশন বা চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক বাড়ছে নিত্যযাত্রীদের মনে। ৪ অক্টোবর বালিতে সকালের ব্যস্ত অফিস টাইমে চলন্ত ট্রেনে আগুন লাগায় হুড়োহুড়ি শুরু হয়। চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ায় আহতও হন যাত্রীরা। তবে,শনিবার খুব সকালে আগুন লাগায় সেভাবে শিয়ালদহ স্টেশনে আতঙ্ক ছড়ায়নি বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*