লোকসভা নির্বাচনের আগে চলে অন্তর্বর্তী সমীক্ষা আর এবার সেই অন্তর্বর্তী সমীক্ষার জেরেই ঘুম উড়েছে মহারাষ্ট্র বিজেপির । মহারাষ্ট্র বিজেপির তরফ থেকেই চালানো হয়েছিল একটি সমীক্ষা যেখানে দেখা গিয়েছে ৮ জন সাংসদ ও ৪০ জন বিধায়কের জেতার সম্ভাবনা বেশ ক্ষীণ । এই খবরেই রীতিমত ঘুম উড়েছে বিজেপির ।
এই সমীক্ষার মাধ্যমেই ভোটারদের কাছে নির্বাচিত প্রতিনিধিদের কাজের বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল । এর সঙ্গে জানতে চাওয়া হয়েছিল কর্মরত প্রতিনিধিদের তাঁরা পুনঃনির্বাচিত করবেন কি না। এর উত্তরেই বিজেপি প্রতিনিধিদের নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ । শোলাপুরের সাংসদ শরদ বানসোদে, ধুলের সাংসদ সুভাষ ভামরে ও রক্ষা খাড়সের কাজে মোটেই খুশি নয় মানুষ, বলছে এই সমীক্ষা । বিরোধী কংগ্রেস জোট নিয়েও চাপে থাকার সম্ভাবনা রয়েছে বিজেপির, বলছে সমীক্ষার রিপোর্ট ।

Be the first to comment