প্রতিবছরই একসঙ্গে ঠাকুর দেখতো তারা। তবে তাদের সম্পর্ককে শুধু এতটুকু বিশেষণে বিশেষিত করা যায় না। স্কুল, কলেজে একসঙ্গে পড়াশুনা করা। সবসময় একে অন্যের ছায়াসঙ্গী হিসেবে লেগে থাকা। বলা ভালো অভিন্ন হৃদয়ের দুই বন্ধু। একজনের নাম ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় এবং অপরজন অনন্যা সরকার।
কিন্তু মাঝে কেটে গেছে বিগত দু দুটি বছর। নতুন কোনও সঙ্গী হয়তো জুটেছে ঠিকই কিন্তু প্রিয় বন্ধুর সঙ্গে ঠাকুর না দেখতে পারার আক্ষেপ এখনও পরতে পরতে অনুভব করেন। বন্ধু অনন্যা সরকার এখন বিয়ের পর থাকে ক্যালিফোর্নিয়ায়। তবে যতই হোক বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে আর কী বিদেশে কারোর মন টেকে? তার উপর প্রিয় বন্ধুর সঙ্গে ঠাকুর না দেখতে যাওয়ার দংশন তো আছেই। তাই বিদেশ থেকেই প্রিয় বন্ধুর কাছে কান্নাকাটি করে আবদার জানিয়েছিলো বাগবাজারের পুজো মণ্ডপ ও প্রতিমার ছবিটা যাতে সরাসরি একবার সে দেখতে পায়।
যেমন কথা তেমন কাজ। ষষ্ঠীর দিনই বাগবাজারের পুজো মণ্ডপে গিয়ে ব্যারাকপুরের ইন্দ্রানী বন্ধুকে ভিডিও কলিংয়ের মাধ্যমে লাইভ দেখালেন মা দুর্গাকে। পুজো মণ্ডপে লস্ট্যালজিক দুই প্রান্তের দুই বন্ধু।
সেই ছবিই তুলে ধরলেন রোজদিনের চিত্র সাংবাদিক প্রশান্ত দাস। মুখোমুখি কথা বললেন ইন্দ্রানীর সঙ্গে।
দেখুন-






Be the first to comment