স্বামীর প্রবাসে থাকার সময় এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল মহিলার। পরে স্বামী ফিরে এলে যুবকের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি। পরিণতিতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল ওই যুবক। ঘটনাটি তেহট্ট থানার দেবনাথপুর গ্রামের।
আক্রান্ত মহিলার স্বামী কয়েক বছর আগে বিদেশে কাজের জন্য গিয়েছিলেন। পরিবারে তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে। স্বামী বিদেশে থাকার সময় বাগাখালি গ্রামের স্বপন মণ্ডলের সঙ্গে মহিলার সম্পর্ক গড়ে ওঠে। দুর্গাপুজোর সময় মহিলার স্বামী গ্রামে ফিরে আসেন। জানা গেছে, গতকাল মহিলাকে ওই যুবক বারবার ফোন করতে থাকে। তার সঙ্গে দেখা করার কথা বলে। কিন্তু, মহিলা জানান, তাঁর পক্ষে এখন দেখা করা সম্ভব নয়। তারপরও যুবকের বারবার অনুরোধে মহিলা গ্রাম থেকে কিছুটা দূরে দেখা করতে যান। সেইসময় তার সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে যাওয়ার কথা বলে যুবক। ওই প্রস্তাবে রাজি হননি মহিলা। তখন স্বপন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। মহিলার চিৎকারে আসে স্থানীয়রা। তারা তাঁকে তেহট্ট হাসপাতালে ভরতি করে। তাঁর শরীরে ৩৭টি সেলাই পড়েছে। পরে তাঁকে কৃষ্ণনগর হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে তেহট্ট থানার পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment