বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন কমপক্ষে ১০ জন, আহত ২০ জনেরও বেশী; পড়ুন!

Spread the love
পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের দশমাইল এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  মারা গেলেন অন্তত ১০ জন। আহত ২০ জনের বেশি। মৃত ১০ জনের মধ্যে ২ মহিলা ও ২ শিশু।
পঞ্চগড় থানার ওসি আবু আক্কাস আহমেদ জানিয়েছেন, পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল একটি মিনিবাস। শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ ভজনপুর থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও পাঁচজনের মৃত্যু হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নেমে পরে এলাকাবাসী। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। রংপুর মেডিক্যাল হাসপালাতে নিয়ে যাওয়ার পথেই ৫ জনের মৃত্যু হয়। আহতরা পঞ্চগড় সদর হাসপাতেল ভর্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*