দমদম পার্কে দিনের আলোয় প্রোমোটারকে লক্ষ করে গুলি ছুঁড়লো দুষ্কৃতীরা; পড়ুন!

Spread the love

ফের কলকাতায় চললো গুলি ৷ এবার দমদম পার্কে প্রোমোটারকে লক্ষ করে গুলি ছুঁড়লো দুই দুষ্কৃতী ৷ নির্মীয়মাণ বহুতলের সামনে গুলি ছোঁড়া হয় ৷ গুলিবিদ্ধ প্রোমোটার শেখর পোদ্দার ৷ প্রোমোটারের ডান হাতে গুলি লাগে বলে জানা গিয়েছে ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আহত প্রোমোটার ৷ জানা গিয়েছে, এদিন বাইকে চেপে এসে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ উল্লেখ্য, শনিবার সকালে ১১টা নাগাদ ক্রেতাকে ফ্ল্যাট ঘুরিয়ে দেখাচ্ছিলেন প্রোমোটার ৷ সেই সময়ই আচমকাই বাইকে করে ২ দুষ্কৃতী আসে ঘটনাস্থলে ৷ দুই দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ ৷ দুই দুষ্কৃতীর নাম রাজেশ নায়েক ও বাবু নায়েক ৷

বাইক আরোহী ২ দুষ্কৃতীর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে কি কারণে খুন করার চেষ্টা করা হল প্রমোটারকে ?  খতিয়ে দেখছে পুলিশ ৷.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*