পিয়ালি আচার্য,
সোমবার নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এদিন ৪টে ২২ নাগাদ চন্দ্রবাবু নবান্নে আসেন। প্রায় ৬টা অবধি বৈঠক চলে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর। আর বৈঠক শেষে দুজনেই সাংবাদিকদের উদ্দেশ্যে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার কথা বলেন। চন্দ্রবাবু নাইডু বলেন, আমাদের গণতন্ত্র বিপদের সম্মুখীন। কেন্দ্রীয় সরকার সিবিআই, ইডি দিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছে। এমনকি আরবিআইকেও ছাড় দেওয়া হচ্ছে না। পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। দেশের অর্থনীতি স্থগিত হয়ে পড়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরাও কেন্দ্রের থ্রেডের সম্মুখীন। এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জনান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
চন্দ্রবাবু আরও বলেন, এখন সময় এসেছে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার। পাশাপাশি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চন্দ্রবাবু বলেন, ২২ তারিখ বৈঠক হচ্ছে না। তার কারন বিভিন্ন রাজ্যে নির্বাচন। কিন্তু সংসের অধিবেশনের আগে বৈঠক হবে। ডেট খুব তাড়াতাড়ি ঘোষণা হবে। এদিন সাংবাদিকরা চন্দ্রবাবুকে প্রশ্ন করেন জোটের মুখ কে হতে পারেন? তিনি বলেন জোটের মুখ সবাই। তিনি যে ব্রিগেডেও আসবেন সে কথাও এদিন জানান চন্দ্রবাবু। তিনি বলেন, মায়াবতীর সঙ্গেও কথা হবে। তবে শুধু মায়াবতীই নয় যারা বিজেপির বিরুদ্ধে সবাই একসঙ্গে কাজ করবো।
এরপর মুখ্যমন্ত্রী মমতা বলেন, পরবর্তীকালে কী কর্মসূচী নেওয়া হবে সেই বিষয়ে ভালো আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা সবাই এক এবং আমরা সকলে মিলেই বিজেপি সরকারের বিরুদ্ধে কাজ করবো।


Be the first to comment