আপনার কী ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাহলে আর দেরি করবেন না ৷ শীঘ্রই সেরে ফেলুন। কারন এই সপ্তাহে ব্যাঙ্ক বন্ধ থাকবে তিন দিন ৷ তবে পশ্চিমবঙ্গে তিন দিন হলেও বেশ কিছু রাজ্যে চারদিন ছুটি রয়েছে ৷ বুধবার ২১ নভেম্বর Id-e-Milad হওয়ায় বেশ কিছু রাজ্যে ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ অন্যদিকে পশ্চিমবঙ্গে গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ শনিবার চতুর্থ সপ্তাহ হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ আর রবিবার এমনিই ছুটির দিন ৷ ফলে সপ্তাহের শেষে পরপর তিনদিন ছুটি ব্যাঙ্ক কর্মীদের ৷
ব্যাঙ্ক কর্মচারীদের জন্য সুখবর হলেও সাধারণ মানুষের জন্য মোটেই ভালো নয় ৷ কারণ ব্যাঙ্ক টানা কয়েকদিন ব্যাঙ্ক থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ তাই জরুরী কাজকর্মগুলি ফেলে না রেখে এখনই সেরে নিন ৷ নাহলে সমস্যায় পড়বেন আপনি নিজেই ৷

Be the first to comment