রোজদিন ডেস্ক :
পঞ্জাবের আম আদমি দলের (AAP) নেতা গুরপ্রীত সিং ওরফে গুপি-কে গুলি করে হত্যা করলো চার সশস্ত্র আততায়ী। ৪৫ বছর বয়েসী আপ নেতা গাড়িতে হরপ্রীত ওরফে হ্যাপির (২২) সঙ্গে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা করা হয়। শনিবার সন্ধ্যায় মামদতের প্রধান বাজার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, চার সশস্ত্র ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে আপ নেতা গুরপ্রীত সিং এর গাড়ি লক্ষ্য করে দেদার গুলি করে উধাও হয়। গুরুতর আহত দুজন কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গুরপ্রীত সিং কে মৃত বলে ঘোষণা করেন।
হরপ্রীত কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামী বছর পঞ্জাব বিধানসভার নির্বাচনের আগে আপ নেতা গুরপ্রীত সিং এর ওপর এই হামলায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment