রোজদিন ডেস্ক :
কোন মানুষের মধ্যে তাঁরা ভেদাভেদ (No Difference Between Human Beings) করেন না বলে আরএসএস প্রধান মোহন ভাগবত বার্তা দিয়েছেন। শনিবার নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই কথা তিনি আগেও বলেছেন। হিন্দুদের উদ্দেশ্যে তাঁর বার্তা, যদি আপনি নিজেকে হিন্দু বলেন, তবে এই কথা বিশ্বাস করতে হবে সব রাস্তাই এক দিকে গিয়ে শেষ হয়। প্রত্যেক মানুষেরই মর্যাদা আছে, কোন মানুষের মধ্যে ভেদাভেদ নেই।
তিনি আরও বলেন, যদি কোন হিন্দু মনে করেন ভারতে মুসলমানদের থাকা উচিত না, তিনি হিন্দুই না বলে জানিয়ে দেন তিনি।
উল্লেখ্য, ভারতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিদ্ধ বিজেপি, আরএসএস ও হিন্দুত্ববাদী একাধিক সংগঠন।
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ওখানে মোহন ভাগবতের অনুষ্ঠানে তাঁর সায় নেই বলে প্রকাশ্যেই জানিয়েছিলেন। আরএসএসের বিদ্বেষমূলক মনোভাবকেও তিনি দায়ী করেন।
নিউ ইয়র্কের অনুষ্ঠানে মোহন ভাগবত আরও দাবি করেন, তাঁরা সব সম্প্রদায়ের জন্যই সমানভাবে কাজ করেন, বিপদে সহায়তার হাত বাড়িয়ে দেন। এই প্রসঙ্গে তিনি বহু বছর আগে হরিয়ানায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনার উল্লেখ করে দাবি করেন, বহু মুসলমান যাত্রী সেখানে ছিলেন, তাঁরা সমানভাবেই আহতদের সেবা করেছিলেন।

Be the first to comment