রোজদিন ডেস্ক :
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক নামী প্রথম শ্রেণীর দৈনিককে হুমকি (attack on newspaper) দেওয়ার তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর আরও অভিযোগ, বিজেপি সমাজ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যম, রাজ্যের ঐতিহ্যবাহী দৈনিক ইত্যাদির বিরুদ্ধে লাগাতার কুৎসা করছে। এর প্রতিবাদে তিনি ককলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা কে আজ চিঠি দেন।
আরএসএস, বিজেপি, তার বিভিন্ন শাখা সংগঠন, এমনকি খোদ মুখ্যমন্ত্রী যেভাবে নামী এক দৈনিক কে হুমকি দিয়েছেন, তার তীব্র নিন্দা করেন। শুভঙ্কর সরকার বলেন, তাঁরা সংবাদ পত্রের স্বাধীনতায় বিশ্বাসী, সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেশের সংবিধানের দ্বারা সুরক্ষিত। তাদের ভয়, হুমকি দিয়ে মুখ বন্ধ করার ফ্যাসীবাদী প্রচেষ্টা রাজ্যবাসী মেনে নেবে না বলে জানিয়ে দেন। তাঁরা ওই পত্রিকা-সহ সব সংবাদ মাধ্যমের পাশে আছেন বলে জানান।
অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এবিভিপি-র হামলা নিয়ে একটি দৈনিক ” গেরুয়া গুন্ডামি ” শিরোনামে খবর করায় রুষ্ট হিন্দু জাগরণ মঞ্চ পুলিশে নালিশ জানিয়েছে।
তারা এর বিরুদ্ধে থানায় এফ আই আর দায়ের করে বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে এক সমাবেশে ওই দৈনিককে এক হাত নেন। রীতিমত হুমকির সুরে ক্ষমা চাওয়ার জন্য দাবি করেন।
রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি, তার একাধিক শাখা সংগঠনের এই ধরনের আচরণে সাধারণ মানুষের মনেও ক্ষোভ জমছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment