রোজদিন ডেস্ক : উত্তর ২৪ পরগণার পানিহাটিতে অভয়ার মা রত্না দেবনাথ বিজেপির প্রার্থী হলেন। আজ সন্ধ্যায় দলের পক্ষে ১৯ জনের তৃতীয় তালিকা প্রকাশ করা হয়। সেখানে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
এর ফলে পানিহাটিও এবারের নির্বাচনে নজর কাড়া কেন্দ্র হয়ে উঠল।
২০২৪ সালে আর জি কর হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষণ ও হত্যা করা হয় তরুণী চিকিৎসককে। এর পর একমাত্র কন্যা সন্তানের এই ভয়ংকর ঘটনার বিচার চেয়ে লড়ে যাচ্ছেন তাঁর অসহায় মা বাবা। এবার নির্বাচনে দাঁড়িয়ে মা এর একটাই দাবি, মেয়ের বিচার। এর পাশে তাঁর মেয়ের মত আর কেউ যেন এমন হিংসার শিকার না হন, রাজ্য দুর্নীতির কবল মুক্ত হোক ইতাদি দাবি রাখছেন তিনি।

Be the first to comment