রোজদিন ডেস্ক :
বিধান সভা নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে একের পর এক তোপ দেগেছিলেন তিনি। চ্যালেঞ্জ জানিয়েছিলেন, সাহস থাকলে নির্বাচনী ফলের দিন কলকাতায় থাকতে। এমনকি সমাজ মাধ্যমে বহু আপত্তিকর, প্ররোচনামূলক বক্তব্যও রাখেন। পালাবদলের পর এই সব নিয়ে তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। সূত্রের খবর, এই প্রেক্ষিতে রক্ষা কবচ চেয়ে এবার উচ্চ আদালতের দ্বারস্থ অভিষেক ব্যানার্জি। টিএমসি-র সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের রক্ষা কবচ চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে আবেদন করেছেন তাঁর আইনজীবী অর্ক নাগ।
বাগুইহাটির রাজীব সরকারের অভিযোগ, নির্বাচনী আবহে অভিষেক ব্যানার্জির এই সব মন্তব্য আইনশৃঙ্খলার সমস্যা সৃষ্টি করতে পারে।
টিএমসি-র অভিযোগ, বিরোধীদের কন্ঠরোধ করতে এই সব ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।

Be the first to comment