প্রতিবেদন : আজ ১৯ ফেব্রুয়ারি যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের পবিত্র জন্মতিথি। এই উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজের জন্মদিবস তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন অভিষেক। এইদিনে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা লোকমাতা রানি রাসমণি ও গোপালকৃষ্ণ গোখলের তিরোধান দিবস। এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment