একের পর এক মানুষের রোগ মুক্তি ঘটিয়ে মুখে হাসি ফোটাচ্ছে অভিষেকের সেবাশ্রয়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ছেলের হাতে টিউমার! চিন্তায় প্রহর গুনছে মা। হটাৎ করে লোকোমুখে জানতে পারলেন ফলতায় বিনামূল্যে এক বিরাট স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে। যদি সমস্যরা কোনও সুরাহা হয় এই আশায় ছেলেকে সাথে নিয়ে সেখানেই ছুটে যায় মা। আর সেইদিনই এই মেগা শিবির পরিদর্শনের আসেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলের সমস্যার কথা শুনতে শুনতে তাঁর নজর যায় ওই মায়ের অসহায় মলিন মুখটার দিকে। তখনই সন্দেহ হয় অভিষেকের। খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, ছেলের হাতে টিউমার হওয়ার পর থেকেই মা চিন্তায় দিন কাটাচ্ছে। যুবকের চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। অস্ত্রোপচার করে যুবকটির হাত থেকে টিউমার বাদ দেওয়া হয়েছে।

সোমবার এই খুশির খবর শুনিয়ে অভিষেক বলেন, ‘শিশুটির মাকে কথা দিয়েছিলাম, তাঁর ছেলের যাতে ঠিকমতো চিকিৎসা হয়, সেই ব্যবস্থা আমি করব। জানা মাত্রই সঙ্গে সঙ্গে সঠিক ডায়াগনসিস করে তার চিকিৎসার ব্যবস্থা করি। অপারেশন করে শরীর থেকে টিউমারটা বাদ দেওয়া সম্ভব হয়েছে। অস্ত্রোপচার পুরোপুরি সফল। সবাইকে এই খবরটা জানাতে পেরে নিজেকে অনেকটা হালকা লাগছে। আশা করি ছেলেটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*