নরেন্দ্র মোদী এখন মেট্রোর উদ্বোধন করছেন বলে মুখ্যমন্ত্রীর হিংসে হচ্ছে; মেট্রো উদ্বোধন প্রসঙ্গে মমতাকে কটাক্ষ অধীরের

Spread the love

কলকাতা মেট্রো পেয়েছে আরও তিনটে নতুন রুট। তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জাঁকজমকভাবে উদ্বোধনপর্ব মিটেছে। তবে নতুন মেট্রো রুটের ‘কৃতিত্ব কার?’ এনিয়ে রাজনৈতিক চাপানউতোর দেখা গেছে। এবার এই ইস্যুতেই মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, ‘মনমোহন সিং দয়া করে দু’বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলের মন্ত্রী করেছিল। এই দু’বছরের মধ্যেই সব করে নিল?’
তাঁর অভিযোগ, ‘ নরেন্দ্র মোদী যেটা আজ করার সুযোগ পেল, বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি না করে বামেদের রেল প্রকল্প করার সুযোগ দিলে, তা অনেক আগেই হয়ে যেত।’ তিনি আরোও বলেন, ‘বাংলায় রেল প্রকল্প বাস্তবায়নের সবথেকে বড় বাধার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দুর্ভাগ্যবশত রেলমন্ত্রী ছিলেন।’
এদিন অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, ‘নরেন্দ্র মোদী এখন মেট্রোর উদ্বোধন করছেন বলে মুখ্যমন্ত্রীর হিংসে হচ্ছে।” তাঁর আরোও অভিযোগ, ‘বাম আমলে রেল, আরবান অ্যাফেয়ার্স এবং জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘জাইকা’র সহযোগিতায় নোয়াপাড়া মেট্রো স্টেশন অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর কারণেই তা সম্ভব হয়নি।’ প্রধানমন্ত্রীকেও নিশানা করেন অধীর চৌধুরী। তাঁর কটাক্ষ, ‘কংগ্রেসের আমলে হওয়া প্রকল্পগুলি প্যাকেজিং করে নিজের নামে বিক্রি করছেন মোদীজি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*