আসানসোল, সিউড়ি আদালতে আজ ফের বোমাতঙ্ক, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : গতকাল কলকাতা-সহ একাধিক জায়গায় আদালতে বোমাতঙ্ক নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছিল। আজও ই-মেলে বোমাতঙ্ক নিয়ে সিউড়ি, আসানসোল আদালতে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। কে বা কারা এই আতঙ্ক ছড়াচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে। গতকালের পর আজও একই ভাবে হুমকি মেলে বোমা রাখার খবর মেলায় সিউড়ি, আদানসোলে চাঞ্চল্য দেখা দেয়। বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। কিছু মেলেনি। এই ঘটনায় প্রশাসন, পুলিশ উদ্বিগ্ন। কোথা থেকে ই-মেল আসছে তা খোঁজার চেষ্টা চলছে। এখন অবধি কেউ ধরা পড়েনি।
কোথাও কিছু না মিললেও সর্বত্র সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুধু এই রাজ্য নয়, দিল্লি সহ একাধিক রাজ্য, বিমানেও বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে। যা নিয়ে নাজেহাল নিরাপত্তা বাহিনী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*